বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ঢাকা

নারী-শিশুর নিরাপত্তায় কার্যকর রাষ্ট্রীয় উদ্যোগ চান অভিভাবক ও শিক্ষক

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২১ মে ২০২৬, ০৯:৩০ পিএম

শেয়ার করুন:

নারী-শিশুর নিরাপত্তায় কার্যকর রাষ্ট্রীয় উদ্যোগ চান অভিভাবক ও শিক্ষক
ছবি: ঢাকা মেইল

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দলের পক্ষ থেকে একাধিক জায়গায় বিক্ষোভ এবং মানববন্ধন হয়েছে। 

মানববন্ধনে অংশ নিয়ে দেশে নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণের জোর দাবি জানিয়েছেন ক্ষুব্ধ অভিভাবক ও শিক্ষার্থীরা।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২১ মে) আজিমপুরে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সামনে ‘অভিভাবক ও শিক্ষার্থী নেটওয়ার্ক’-এর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অভিভাবক মারজান আক্তারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন অভিভাবক সংগঠক মুসলিম বিন হাই, শিশু কিশোর মেলার সংগঠক পংকজনাথ সূর্য, ইডেন কলেজের শিক্ষার্থী সুমাইয়া সাইনা ও খাদিজা রহমান কবিতাসহ আরও অনেক অভিভাবক।

বক্তারা বলেন, দেশে ধারাবাহিকভাবে সংঘটিত ধর্ষণ ও শিশু হত্যার মতো নৃশংস ঘটনাগুলোর পেছনে রাষ্ট্রের দীর্ঘদিনের বিচারহীনতার সংস্কৃতি মূল ভূমিকা রাখছে।


বিজ্ঞাপন


অন্তর্বর্তীকালীন সরকারের সময় ধর্ষণের শিকার হওয়া ‘আছিয়া’র নির্মম হত্যাকাণ্ডের কথা স্মরণ করে তারা বলেন, আছিয়া হত্যার বিচার আজও জাতির কাঠগড়ায় দাঁড়িয়ে আছে, কিন্তু প্রত্যাশিত শাস্তি নিশ্চিত হয়নি। আজ আবারও রামিসার সঙ্গে একই ধরনের ভয়াবহ ঘটনা ঘটল। প্রশ্ন জাগে—রাষ্ট্রের আইন আসলে কার জন্য? আইন কি শুধুই কাগজে-কলমে সীমাবদ্ধ?’

তারা বলেন, স্বাধীনতার এত বছর পরও ধর্ষণের মতো জঘন্য অপরাধের ন্যায়বিচার নিশ্চিত না হওয়া এবং বিচার ব্যবস্থার এই ব্যর্থতা আজ পুরো জাতিকে প্রশ্নবিদ্ধ করছে।

কর্মসূচি থেকে বলা হয়, আজ জাতি স্তব্ধ, চারপাশ ভারী নিঃশ্বাসে চাপা পড়ছে। কিন্তু এই নীরবতা দীর্ঘ হতে পারে না। ন্যায়বিচার দাবি করা লজ্জার নয় এটাই সময়ের সবচেয়ে বড় মানবিক দায়িত্ব।

নিজেদের সন্তানদের নিরাপত্তার দাবিতে আগামী দিনগুলোতেও আন্দোলন সচল রাখার প্রত্যয় ঘোষণা করেন ‘অভিভাবক–শিক্ষার্থী নেটওয়ার্ক’।

বিইউ/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর