বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ঢাকা

রাজধানী ও আশপাশের এলাকায় বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ মে ২০২৬, ০৬:২৪ পিএম

শেয়ার করুন:

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রাজধানী ও আশপাশের এলাকায় বিজিবি মোতায়েন
রাজধানী ও আশপাশের এলাকায় বিজিবি মোতায়েন। ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিয়ন্ত্রণ ও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রাজধানী ও আশপাশের বিভিন্ন এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।


বিজ্ঞাপন


তিনি বলেন, ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিয়ন্ত্রণ এবং মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে রাজধানীর নিউমার্কেট, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সাভারের নবীনগর ও বাইপাইল, গাজীপুর সিটি করপোরেশন এলাকা এবং গাজীপুর চৌরাস্তায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

মো. শরীফুল ইসলাম আরও বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ টোল প্লাজা, মহাসড়ক ও যানজটপ্রবণ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত কার্যক্রমে সহায়তা দেবেন বিজিবি সদস্যরা। ঈদের সাত দিন আগে থেকে ঈদের পরবর্তী তিন দিন পর্যন্ত তাঁরা দায়িত্ব পালন করবেন।

এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর