বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ঢাকা

এক সপ্তাহে নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ মে ২০২৬, ০৩:২৪ পিএম

শেয়ার করুন:

Boat Police
দেশের বিভিন্ন অঞ্চলের নদী থেকে ১৭টি মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। ছবি: সংগৃহীত

গেল এক সপ্তাহে দেশের বিভিন্ন অঞ্চলের নদী থেকে ১৭টি মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। পাশাপাশি, তিনটি হত্যা মামলাসহ মোট ৯৬টি মামলা দায়ের করেছে নৌপুলিশ।

বৃহস্পতিবার (২১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানায় নৌপুলিশ।


বিজ্ঞাপন


সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সাত দিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ২ কোটি ৩১ লক্ষ ৭৩ হাজার ৬৭৫ মিটার অবৈধ জাল, ২ হাজার ৮৯৬ (দুই হাজার আটশ কেজি মাছ, ১লক্ষ ৯৯ হাজার ৫০০ বাগদা চিংড়ি রেণু ৪৯০ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করা হয় এবং নদী থেকে ১৭৯টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।

এছাড়াও, নৌ পুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ১০৪ টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয় এবং ২টি ড্রেজার জব্দ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সাত দিনব্যাপী এই অভিযানে ৩০২ জন আসামি গ্রেফতার করা হয় এবং ৬৩টি মৎস্য আইন, ১৩টি বেপরোয়া গতি আইন, ১টি বালুমহাল এবং ১টি মাদক, ১১ টি অপমৃত্যু, ১টি ডাকাতি, ১টি অপহরণ, ১টি চাঁদাবাজি, ১টি বিশেষ ক্ষমতা আইন ও ৩টি হত্যা মামলাসহ মোট ৯৬টি মামলা দায়ের করা হয় এবং ১৭টি মরদেহ উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


একএস/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর