নৌপথে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে নৌপরিবহন মন্ত্রণালয় জরুরি কিছু দিকনির্দেশনা জারি করেছে। একই সঙ্গে নৌযাত্রায় দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রথম নির্দেশনায় বলা হয়েছে, নৌপথে চলাচলকারী যাত্রীরা কোনো জরুরি প্রয়োজনে বা সেবা সংক্রান্ত বিষয়ে সহায়তা পেতে বিআইডব্লিউটিএর হটলাইন ১৬১১৩, জাতীয় জরুরি সেবা ৯৯৯, সরকারি তথ্য ও সেবা ৩৩৩, ফায়ার সার্ভিস ১০২, কোস্ট গার্ড ১৬১১১, নৌ পুলিশ ০১৭৬৯-৭০২২১৫ এবং অপারেশন জিরো মিসিং ০১৩২০০০২১৭ নম্বরে যোগাযোগ করতে পারবেন।
বিজ্ঞাপন
দ্বিতীয় নির্দেশনায় নৌযাত্রীদের উদ্দেশে বলা হয়েছে—নৌকা বা ট্রলার থেকে কোনো অবস্থাতেই লঞ্চে ওঠা-নামা না করার জন্য অনুরোধ করা হয়েছে। এতে দুর্ঘটনার ঝুঁকি কমবে এবং যাত্রার নিরাপত্তা নিশ্চিত হবে।
তৃতীয় নির্দেশনায় উল্লেখ করা হয়েছে—নৌযানে ওঠা-নামার সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে সব যাত্রীকে অবশ্যই বাস থেকে নেমে পায়ে হেঁটে ফেরিতে উঠতে হবে।
যাত্রী নিরাপত্তা বাড়াতে এবং দুর্ঘটনা প্রতিরোধে নৌপরিবহন মন্ত্রণালয় সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে।
/এএস




