বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ঢাকা

যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাবার্ষিকী: ঢাকায় ২৫০টি বিশেষ রিকশা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ মে ২০২৬, ০৫:৪৩ পিএম

শেয়ার করুন:

R
রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন একটি রিকশায় চড়ে ২৫০টি বিশেষ রিকশার উদ্বোধন করেন। সংগৃহীত ছবি

মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকায় লাল, সাদা এবং নীল রঙে সাজানো ৫০টি বিশেষ রিকশার উদ্বোধন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। 

বুধবার (২০ মে) মার্কিন দূতাবাসের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব রিকশার যাত্রা শুরু হয়।


বিজ্ঞাপন


যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকার রঙে সাজানো হয়েছে রিকশাগুলো। উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন নিজেও একটি রিকশায় চড়ে এ উদযাপনে অংশ নেন।

রাষ্ট্রদূত বলেন, এই উদ্যোগ দুই দেশের মানুষের মধ্যকার সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

আয়োজকরা জানান, আগামী কয়েক সপ্তাহ রাজধানীর বিভিন্ন সড়কে দেখা মিলবে এসব রিকশার। এটি যুক্তরাষ্ট্রের ২৫০ বছরের স্বাধীনতা সংগ্রাম ও অগ্রযাত্রাকে উদযাপন করবে।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর