বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ঢাকা

বনানীতে অবৈধ সিসা বারে অভিযান, ৮ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ মে ২০২৬, ০৫:৪১ পিএম

শেয়ার করুন:

Ovijan
অভিযানে বিপুল পরিমান মদসহ শিশা ও মাদকের নানা সরঞ্জাম উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। ছবি: সংগৃহীত

‎রাজধানীর বনানী এলাকার অবৈধ একটি সিসা বারে অভিযান চালিয়ে বিপুল পরিমান মদসহ সিসা ও মাদকের নানা সরঞ্জাম উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ঢাকা মেট্রো উত্তর। এ সময় সিসা লাউঞ্জ ও বার সংশ্লিষ্ট আটজনকে আসামি করে মামলা করা হয়। 

‎বুধবার (২০ মে) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ে আয়েজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপপরিচালক শামীম আহম্মেদ।

‎আসামিরা হলেন- জাহিদ হাসান, জুনায়েদ আহাম্মেদ, ফাহিম আহাম্মেদ, বখতিয়ার উদ্দিন, সাদ আল সাকিব, টিটু মজুমদার, মনির হোসেন ও সাইফুল ইসলাম।

‎শামীম আহমেদ জানান, বনানীর ২৮ নম্বর রোডে ৩ নম্বর বাড়িতে ‘দ্যা ক্যাফে এক্সিল’ নামে একটি সিসা বারে অভিযান চালানো হয়। বারটির মালিক সিদ্দিকুর রহমান। এছাড়াও বনানী ১১ নম্বর রোডের এফ ব্লকের ৪৩ নম্বর বাড়িতে ‘টাওয়ার বি ইলেভেন’ নামে ১৬ তলা ভবনের ১৪ তলায় (লেবেল-১৩) 'রিভেল হোক্কা লাউঞ্জ অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট' (পূর্বের নাম ব্লা ব্লা) নামীয় আরেকটি অবৈধ সিসা লাউঞ্জ অভিযান চালানো হয়। পাশাপাশি একই ভবনের আট তলায় অভিযান চালিয়ে বিপুল পরিমান সিসা, মদ ও নেশা জাতীয় দ্রব্য উদ্ধার করা হয়। 

IMG-20260520-WA0033
অভিযানে বিপুল পরিমান মদসহ শিশা ও মাদকের নানা সরঞ্জাম উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। ছবি: সংগৃহীত

‎অভিযানে প্লাস্টিকের কৌটায় রাখা অবৈধ সিসা ১০০ গ্রাম, সিসা সেবনের হুক্কা ২৪ টি, সিসা সেবনের কলকী ২০টি, চীনের তৈরি সিসি ক্যামেরার ডিভিআর একটি, ভাঙা তালা দুটি, ইট্রেড লাইসেন্সের ফটোকপি জব্দ করা হয়। এ সময় জনি ওয়ালকার ডাবল ব্ল্যাক, ক্যালবেট, কার্লবার্গ ও আসাহিসহ বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করা হয়। পাশাপাশি আরেকটি অবৈধ সিসা লাউঞ্জ থেকে আড়াই কেজি সিসাসহ সিসা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।

উপপরিচালক জানান, খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রী এলাকাস্থ প্রতিক হাউজিং থেকে ১২ হাজার পিস ইয়াবাসহ দুই আসামিকে গ্রেফতার করা হয়। এ ঘটনাগুলোতে সিসা বারের ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বনানী থানায় মামলা করা হয়েছে।

‎একেএস/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর