বুধবার, ২০ মে, ২০২৬, ঢাকা

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ মে ২০২৬, ১২:৪১ পিএম

শেয়ার করুন:

information-minister-dhakam
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: সংগৃহীত

বর্তমানে দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

মঙ্গলবার (১৯ মে) তথ্য অধিদফতরে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।


বিজ্ঞাপন


তথ্যমন্ত্রী বলেন, ‘বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়লেও দেশের বাজারে তা সহনীয় পর্যায়ে রাখা হয়েছে। বর্তমানে দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে।’

তিনি বলেন, ‘বিগত সরকারের উদাসীনতার কারণে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, যার খেসারত এখন জাতিকে দিতে হচ্ছে। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর প্রয়োজনীয় হামের টিকা সংগ্রহ করেছে। পাশাপাশি শিগগিরই হেলথ কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে।’

তিনি আরও বলেন, এখন পর্যন্ত ৫৩ হাজার ৯৬টি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। এছাড়া আগামী এক বছরের মধ্যে দেশের সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সরকারের।


বিজ্ঞাপন


মন্ত্রী জানান, আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করা হবে। নির্ধারিত সময়কে সামনে রেখে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর