রোববার, ৩১ মে, ২০২৬, ঢাকা

লিবিয়া থেকে ১৭০ জনের প্রত্যাবর্তন, মাসজুড়ে ফিরবেন আরও সাড়ে ৩০০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ মে ২০২৬, ১২:২৯ এএম

শেয়ার করুন:

লিবিয়া থেকে ১৭০ জনের প্রত্যাবর্তন, মাসজুড়ে ফিরবেন আরও সাড়ে ৩০০
লিবিয়া থেকে ১৭০ জনের প্রত্যাবর্তন, মাসজুড়ে ফিরবেন আরও সাড়ে ৩০০ বাংলাদেশি। ফাইল ছবি

লিবিয়ার ডিটেনশন সেন্টারে আটকে পড়া ১৭০ জন বাংলাদেশি নাগরিক অবশেষে দেশে ফিরছেন। বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর যৌথ প্রচেষ্টায় সোমবার (১৮ মে) বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে তাদের উদ্ধার করে দেশের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।

লিবিয়ার বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে মঙ্গলবার (১৯ মে) ভোর ৫টায় তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। দূতাবাস সূত্রে জানা গেছে, প্রত্যাবাসন করা এই ১৭০ জনের মধ্যে ১৯ জন অভিবাসী শারীরিকভাবে অসুস্থ।


বিজ্ঞাপন


দূতাবাস আরও জানিয়েছে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে এখনও অনেক বাংলাদেশি আটকে আছেন। তাদের ফিরিয়ে আনতে ধারাবাহিক প্রচেষ্টা চলছে। এর অংশ হিসেবে আগামী ২৪ ও ৩১ মে আরও প্রায় ৩৫০ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর