রোববার, ৩১ মে, ২০২৬, ঢাকা

ওষুধ শিল্প ও পর্যটনসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে চায় নিউজিল্যান্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ মে ২০২৬, ০৫:১৬ পিএম

শেয়ার করুন:

ওষুধ শিল্প ও পর্যটনসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে চায় নিউজিল্যান্ড
বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বৈঠক। ছবি: সংগৃহীত

বাংলাদেশের ওষুধ শিল্প, পর্যটন, উচ্চশিক্ষা এবং খাদ্য প্রক্রিয়াকরণ খাতে সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেছে নিউজিল্যান্ড।

সোমবার (১৮ মে) প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত নিউজিল্যান্ডের হাইকমিশনার ডেভিড পাইন এ আগ্রহের কথা জানান।


বিজ্ঞাপন


এ সময় তারা বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন। সাক্ষাৎকালে হাইকমিশনার ওষুধ শিল্প, পর্যটন, উচ্চশিক্ষা এবং খাদ্য প্রক্রিয়াকরণ খাতে বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ততা জোরদারে নিউজিল্যান্ডের গভীর আগ্রহ প্রকাশ করেন।

তিনি বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে এ বিষয়ে আরও নেতৃত্বমূলক ভূমিকা পালনের আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং সবুজ অর্থনীতি গঠনে দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, বিশ্ব পরিমণ্ডলে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর নেতৃত্ব দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।


বিজ্ঞাপন


এসএইচ/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর