বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

কেউ কেউ বাচ্চাকে দুধ খাওয়াতে অভ্যস্ত নয়: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০৬:১৭ পিএম

শেয়ার করুন:

কেউ কেউ বাচ্চাকে দুধ খাওয়াতে অভ্যস্ত নয়: স্বাস্থ্যমন্ত্রী
সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। ছবি: সংগৃহীত

কেউ কেউ বাচ্চাকে দুধ খাওয়াতে অভ্যস্ত নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

রোববার (১৭ মে) জাতীয় প্রেসক্লাবে হাম ও ডেঙ্গু নিয়ন্ত্রণে আয়োজিত এক বৈজ্ঞানিক সেমিনারে তিনি এ কথা বলেন। সেমিনারের আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

মন্ত্রী বলেন, অনেকেই শিশুকে মায়ের দুধ খাওয়ানোর বিষয়ে সচেতন নন। এমনকি সিজারিয়ান প্রসবের পর অনেক ক্ষেত্রে শিশু মায়ের শালদুধ থেকে বঞ্চিত হয়, যা শিশুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, ছয় মাস বয়স পর্যন্ত মায়ের দুধ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা গঠনে ভূমিকা রাখে।

হাম রোগ নিয়ে তিনি বলেন, পুষ্টিহীনতা ও সচেতনতার অভাবের কারণে শিশুদের মধ্যে রোগের ঝুঁকি বাড়ছে। অতীতে হাম কম দেখা গেলেও এখন আবার তা বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, রোগ প্রতিরোধে ব্রেস্ট ফিডিং বিষয়ে সামাজিকভাবে সচেতনতা বাড়াতে হবে এবং পুষ্টি নিশ্চিত করতে হবে।

সেমিনারে উপস্থিত ছিলেন ড্যাবের সাবেক মহাসচিব ও সংসদ সদস্য ডা. আব্দুস সালাম, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. আবুল কেনান এবং মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিলসহ অন্যরা।

এসএইচ/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর