রোববার, ১৭ মে, ২০২৬, ঢাকা

নারী ভোটারের ব্যবধান কমেছে, ইউএন ওমেনকে ইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০৪:৫১ পিএম

শেয়ার করুন:

voter
ভোট দেওয়ার জন্য নারী ভোটারদের দীর্ঘ লাইন। ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী প্রতিনিধিত্ব ও ভোটার অংশগ্রহণের বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আলোচনা করেছে ইউএন ওমেন। বৈঠকে নারী-পুরুষ ভোটারের ব্যবধান কমে আসার তথ্য তুলে ধরা হয়েছে। 

ইসি জানিয়েছে, ভোটার তালিকায় এ ব্যবধান তিন মিলিয়ন থেকে কমে বর্তমানে ১ দশমিক ৮ মিলিয়নে নেমে এসেছে। পাশাপাশি ভবিষ্যতে নারী প্রতিনিধিত্ব আরও বাড়ানোর লক্ষ্যে কাজ চলমান রয়েছে বলেও জানানো হয়।


বিজ্ঞাপন


রোববার (১৭ মে) বৈঠক শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, ‘নির্বাচন পরবর্তী পর্যবেক্ষণ নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন তারা। নির্বাচনে নারী প্রতিনিধিদের উপস্থিতি কম থাকার বিষয়ে জানতে চেয়েছেন। কিভাবে বাড়ানো যায়, সেটা বলেছেন। আমরা বলেছি ৭ জন আছেন। কিন্তু প্রতিদ্বন্দ্বী আরও ছিল। এখন নির্বাচনে জয়ী হয়ে তো আসতে হবে।’

ইসি সচিব বলেন, ‘আমরা জানিয়েছি যে ৩৫০ জন সংসদ সদস্যের মধ্যে সংরক্ষিত ৫০ জনসহ মোট ৫৭ জন আছেন। স্থানীয় নির্বাচনে এটা আরও বাড়বে। ভোটার তালিকাতে নারী-পুরুষের গ্যাপ তিন মিলিয়ন ছিল। এটা কমিয়ে ১ দশমিক ৮ মিলিয়নে আনা হয়েছে। এটা আরও কমানোর চেষ্টা করছি। এছাড়া এবারের নির্বাচনে কোনো সহিংসতা হয়নি, কারও ভোট বাক্স ছিনতাই হয়নি বলে জানিয়েছি।’


বিজ্ঞাপন


তারা কোনো সাজেশন দিয়েছেন কি না, জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘তারা আমাদের সঙ্গে কাজ করছেন। সেটা অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন।’

এর আগে সিইসির সঙ্গে ইউএন উইমেন-এন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এবং ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মিস ন্যারাদজাই গুম্বনজভান্দা, রিজিওনাল ডিরেক্টর ‎মিস ক্রিস্টিন আরব, রিপ্রেজেন্টেটিভ (প্রতিনিধি) ‎মিস গীতাঞ্জলি সিং, ডেপুটি রিপ্রেজেন্টেটিভ ‎মিস নবনীতা সিনহা ও ইউনিট ম্যানেজার ‎মিস তপাটি সাহা উপস্থিত ছিলেন।

এমএইচএইচ/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর