গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য রাজধানীর পার্শ্ববর্তী কয়েকটি এলাকায় আজ রাত ১১টা থেকে টানা ১৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৭ মে রাত ১১টা থেকে ১৮ মে বিকেল ৫টা পর্যন্ত আমিন বাজার ডিআরএস থেকে নবীনগর পর্যন্ত মহাসড়কের উভয় পাশের এলাকায় সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞাপন
যেসব এলাকায় গ্যাস থাকবে না সেগুলো হলো— বলিয়ারপুর, হেমায়েতপুর, চামড়া শিল্পনগরী, সিংগাইর রোড, ফুলবাড়িয়া, নবীনগর, সাভার পৌর এলাকা, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া বাজার, গৌরীপুর, কুমকুমারী, রাজাশন, কলমা ও তৎসংলগ্ন এলাকা।
এ ছাড়া আশপাশের বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এমআর/এফএ




