শনিবার, ১৬ মে, ২০২৬, ঢাকা

আবু সাঈদ হত্যা মামলা: রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ মে ২০২৬, ০৯:০৯ পিএম

শেয়ার করুন:

D
পুলিশের কব্জায় আবু সাঈদ হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশীদ। ছবি- সংগৃহীত

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন চলকালীন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে গুলি করে হত্যার ঘটনায় হওয়ায় মামলায় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. হাসিবুর রশীদকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৬ মে) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।


বিজ্ঞাপন


এ তথ্য নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন।

তিনি জানান, শনিবার সন্ধ্যায় ঢাকার সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে হাসিবুর রশীদকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে কতগুলো মামলা আছে, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলেও জানান ওসি।

অধ্যাপক হাসিবুর রশীদ জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল থেকে ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি। 

কোটা সংস্কার আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ।


বিজ্ঞাপন


ওই দিন উপাচার্য হাসিবুর রশীদের পদত্যাগ দাবি করে তার বাসভবন ঘেরাও করেন শিক্ষার্থীরা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর নিরাপত্তায় ক্যাম্পাস ত্যাগ করেন তিনি। 

কিন্তু ২০২১ সালের ১৪ জুন ভিসির দায়িত্ব পাওয়া হাসিবুর রশীদ পদত্যাগ করেন ২০২৪ সালের ৮ আগস্ট। সেদিন ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে তিনি রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র পাঠান।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর