শনিবার, ১৬ মে, ২০২৬, ঢাকা

উত্তরায় হজ প্রশিক্ষণ কর্মশালা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ১৬ মে ২০২৬, ০৬:২২ পিএম

শেয়ার করুন:

উত্তরায় হজ্জ প্রশিক্ষণ কর্মশালা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজধানীর উত্তরায় হজ ও ওমরাহ সেবাদানকারী প্রতিষ্ঠান আল-মাফাজ হজ ট্রাভেলসের উদ্যোগে হাজীদের প্রশিক্ষণ কর্মশালা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  পবিত্র হজ পালনে আগ্রহী হাজীদের সঠিক দিকনির্দেশনা দেওয়া এবং ধর্মীয় সচেতনতা বাড়াতে এ আয়োজন করা হয়।

শনিবার (১৬ মে) সকাল ১০টা থেকে উত্তরার একটি রেস্তোরাঁয় দিনব্যাপী এই কর্মশালা ও দোয়া মাহফিল হয়। অনুষ্ঠানে হজের ফরজ, ওয়াজিব, সুন্নত, হজ পালনের প্রস্তুতি, সৌদি আরবে করণীয়, স্বাস্থ্য সচেতনতা, যাতায়াত ব্যবস্থা, মিনা-মুজদালিফা ও আরাফাতের আমলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে দেশের প্রখ্যাত ইসলামিক ব্যক্তিত্ব, বিশিষ্ট আলেম-ওলামা, মুফতি ও ইসলামী চিন্তাবিদরা অংশ নেন। তারা হজ পালনের সঠিক নিয়ম-কানুন, বর্তমান সময়ের প্রয়োজনীয় দিকনির্দেশনা এবং ধর্মীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। একইসঙ্গে উপস্থিত হজ যাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও পরামর্শ দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। অন্যদের মধ্যে আরও ছিলেন প্রকৌশলী লুৎফুলহেল মাজেদ বাবু এমপি, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিব উল্লাহ মুহাম্মদ ইকবাল, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, হাফেজ মাওলানা আবদুর রহিম মাদানি, হাফেজ মো. নাজির উল্যাহ।  এছাড়াও দেশের খ্যাতিমান ইসলামিক বক্তা, আলেম, মুফতি ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আলহাজ শায়খ নুরুজ্জামান কাসেমী।  অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। -বিজ্ঞপ্তি  

ক.ম/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর