শনিবার, ১৬ মে, ২০২৬, ঢাকা

এবার মৌলভীবাজারের এসপি প্রত্যাহার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ মে ২০২৬, ১১:৪৪ পিএম

শেয়ার করুন:

এবার মৌলভীবাজারের এসপি প্রত্যাহার

ফেনী ও পঞ্চগড়ের পর এবার মৌলভীবাজারের পুলিশ সুপার রিয়াজুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। তাকে আগামীকাল শনিবার পুলিশ সদর দফতরে এ বিষয়ে রিপোর্ট করতে বলেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

শুক্রবার পুলিশ সদর দফতর থেকে আইজিপি আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক অফিস আদেশে এ প্রত্যাহার করা হয়।


বিজ্ঞাপন


আদেশে বলা হয়, রিয়াজুল ইসলাম (আপনি) মৌলভীবাজার জেলা পুলিশের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার নিকট দায়িত্বভার অর্পণ করে আগামী ১৬ মে পুলিশ হেডকোয়ার্টার্সে ঢাকায় রিপোর্ট করবেন।

এর আগে গত মঙ্গলবার ফেনীতে মাহবুব আলম খান এবং পঞ্চগড়ের এসপি মিজানুর রহমানকে প্রত্যাহার করা হয়। এ নিয়ে এক সপ্তাহ না যেতে তিন এসপিকে জেলার দায়িত্ব থেকে প্রত্যাহারের ঘটনা ঘটলো। 

এমআইকে/এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর