শুক্রবার, ১৫ মে, ২০২৬, ঢাকা

খেলা নিয়ে সহপাঠীকে হত্যা: শিশুকে হেফাজতে নিলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ মে ২০২৬, ১০:০৭ পিএম

শেয়ার করুন:

Arrest
গ্রেফতারের প্রতীকী ছবি

‎রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় এক বছর পর সংঘাতে জড়িত এক শিশুকে হেফাজতে নিয়েছে যাত্রাবাড়ী থানা পুলিশ। ‎শুক্রবার (১৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে যাত্রাবাড়ী থানা। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালের ১৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টায় যাত্রাবাড়ী থানার কাজলারপাড় স্কুল গলিতে ছুরিকাঘাতে এক মাদরাসা ছাত্র নিহত হয়। এ ঘটনায় জড়িত একজন শিশুকে হেফাজতে নেয় যাত্রাবাড়ী থানা পুলিশ। এ ঘটনার পর বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত সাড়ে ১২টায় যাত্রাবাড়ী থানাধীন বিবির বাগিচা ৪ নম্বর গেট এলাকায় অভিযান চালিয়ে ঘটনার এজাহার নামীয় আরও একজন শিশুকে পুলিশ হেফাজতে নিয়েছে যাত্রাবাড়ী থানা পুলিশ। 

‎ফুটবল খেলা নিয়ে শিশুকে হত্যা:
‎১৫ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় ভুক্তভোগী শিশু তার বাবার দোকানের কাজ শেষ করে বাড়ির উদ্দেশে রওনা হয়। রাত সাড়ে ৮টার দিকে তার কয়েকজন বন্ধুর সঙ্গে যাত্রাবাড়ীর কাজলারপাড় স্কুল গলিতে ফুটবল টুর্নামেন্ট নিয়ে আলোচনার জন্য তার বয়সে বড় এক ভাইয়ের সঙ্গে দেখা করতে যায়। তাকে না পেয়ে ফেরার পথে রাত সাড়ে ৯টায় কাজলারপাড় স্কুল গলিতে মাজেদ মেডিসিন কর্নারের সামনে তিনজন কিশোরসহ অজ্ঞাতনামা কয়েকজন তাদের পথরোধ করে।

‎ওই সময় ভুক্তভোগী তার পথরোধের কারণ জিজ্ঞাসা করলে একজন কিশোর বলে উঠে, ‘তুই জানি ঐ দিন কী কইছিলি?’ এরপরই তারা ভুক্তভোগীকে এলোপাতাড়ি মারধর শুরু করে। একপর্যায়ে তাদের একজন কোমর থেকে সুইচ গিয়ার (চাকু) বের করে ভুক্তভোগীকে বাম পায়ের হাঁটুর উপরে রানে দুটি এবং ডান পায়ের হাঁটুর উপরে রানে একটি জখম করে। গুরুতর রক্তাক্ত অবস্থায় ভুক্তভোগীকে তার বন্ধুরা রিকশায় করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন। 

‎পুলিশ জানায়, তথ্য প্রযুক্তির সহায়তায় এ ঘটনায় জড়িত একজন শিশুকে চিহ্নিত করে যাত্রাবাড়ি থানা পুলিশ। এ ঘটনার পরদিন (১৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টায় কাজলারপাড় এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত এক শিশুকে খালার বাসা থেকে পুলিশ হেফাজতে নেয়। এ সময় তার দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার (চাকু) উদ্ধার করা হয়। এ ঘটনার এক বছরের বেশি সময় পর গতকাল বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত সাড়ে ১২টায় যাত্রাবাড়ীর বিবিরবাগিচা ৪ নম্বর গেট এলাকায় অভিযান চালিয়ে ঘটনার এজাহার নামীয় আরও একজন শিশুকে হেফাজতে নিয়েছে পুলিশ।

‎এ বিষয়ে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে একজনকে হত্যার ঘটনায় এজহারনামীয় এক শিশুকে হেফাজতে নেওয়া হয়েছে। এর আগে এ হত্যাকাণ্ডে জড়িত আরেক শিশুকে হেফাজতে নিয়ে আদালতে পাঠানো হয়েছিল। 

একেএস/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর