শুক্রবার, ১৫ মে, ২০২৬, ঢাকা

‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ গড়তে সম্মিলিত উদ্যোগ জরুরি: ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ মে ২০২৬, ০৮:২৩ পিএম

শেয়ার করুন:

‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ গড়তে সম্মিলিত উদ্যোগ জরুরি: ডিএসসিসি প্রশাসক
রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতাল সংলগ্ন সড়ক দ্বীপে (প্রত্যাশা চত্বর) শাহবাগ থানা বিএনপি আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

সবুজ-পরিচ্ছন্ন ঢাকা গড়তে সম্মিলিত প্রচেষ্টার কথা জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, রাজধানীকে বাসযোগ্য, আধুনিক ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ গড়ার লক্ষ্য বাস্তবায়নে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, এর জন্য রাজনৈতিক সংগঠন ও নগরবাসীর সক্রিয় অংশগ্রহণও প্রয়োজন।
 
শুক্রবার (১৫ মে) বিকেলে রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতাল সংলগ্ন সড়ক দ্বীপে (প্রত্যাশা চত্বর) শাহবাগ থানা বিএনপি আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবদুস সালাম এসব বলেন।
 
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ করে মো. আবদুস সালাম বলেন, আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে নগরজুড়ে সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তবে মশা নিয়ন্ত্রণে কার্যকর ফল পেতে নগরবাসীকেও সচেতন হতে হবে। বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
 
আবদুস সালাম বলেন, ঢাকা শহরকে সবুজায়নের মাধ্যমে আরও বাসযোগ্য করে তুলতে রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলোর সম্পৃক্ততা ইতিবাচক ভূমিকা রাখতে পারে। বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর বৃক্ষরোপণ কর্মসূচিকে তিনি প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। 
 
অনুষ্ঠানের শুরুতে প্রশাসক সরকারি কর্মচারী হাসপাতাল সংলগ্ন সড়ক দ্বীপে একটি গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় শাহবাগ থানা বিএনপি ও স্থানীয় অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
এএইচ/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর