শুক্রবার, ১৫ মে, ২০২৬, ঢাকা

আজারবাইজানে যাচ্ছে ওয়ার্ল্ড লিংকআপ প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ মে ২০২৬, ০১:৫৮ পিএম

শেয়ার করুন:

Azarbine dhakamail
-ফাইল ছবি

জাতিসংঘের ওয়ার্ল্ড আরবান ফোরামের ১৩তম সম্মেলনে অংশগ্রহণ করতে আজারবাইজানের রাজধানী বাকু যাচ্ছে বাংলাদেশের সামাজিক সংগঠন ওয়ার্ল্ড লিংকআপের সাত সদস্যের একটি প্রতিনিধি দল। আগামী ১৬ মে শনিবার তারা ঢাকা ত্যাগ করবে।

শুক্রবার (১৫ মে) সংগঠনের নির্বাহী পরিচালক মাসুম বিল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ মে থেকে ২২ মে পর্যন্ত ছয় দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের ১৭১টি দেশের সরকারপ্রধান, মন্ত্রী, মেয়র ও বিভিন্ন পর্যায়ের নীতিনির্ধারকেরা অংশ নেবেন।

সম্মেলনে ওয়ার্ল্ড লিংকআপের নির্বাহী পরিচালক মাসুম বিল্লাহর নেতৃত্বে অংশ নিচ্ছেন আফসানা মাহমুদ, নিশাত খন্দকার, ফাইজা ফারহা, মোহনা হক, তাসিন খান ও মারুফ বিল্লাহ।

সম্মেলনে সংগঠনটির উদ্ভাবনী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ওয়েস্ট টু ওয়েলথ: বিল্ডিং রিসাইলিয়েন্ট সিটিজ অ্যান্ড কমিউনিটিজ’ এবং ফ্ল্যাগশিপ প্রকল্প ‘ওয়ার্ল্ড লিংকআপ স্মার্ট ওয়েস্ট ইনিশিয়েটিভ’ প্রদর্শন ও উপস্থাপন করা হবে। প্রকল্প ও চলচ্চিত্রটি জাতিসংঘের ইউএন-হ্যাবিটেট কর্তৃক আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে।


বিজ্ঞাপন


স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে উদ্ভাবনী বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ সুরক্ষার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। আয়োজকদের মতে, এই স্বীকৃতি শুধু ওয়ার্ল্ড লিংকআপের জন্য নয়, বাংলাদেশের জন্যও একটি গুরুত্বপূর্ণ অর্জন। এর মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশের জলবায়ু নেতৃত্ব ও উদ্ভাবনী সক্ষমতা তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।

‘ওয়ার্ল্ড লিংকআপ স্মার্ট ওয়েস্ট ইনিশিয়েটিভ’-এর মাধ্যমে প্রতিবছর প্রায় ৩০ মিলিয়ন টন জৈব বর্জ্য পুনঃব্যবহারযোগ্য ব্যবস্থার আওতায় আনা এবং প্রায় ১ লাখ ৪৮ হাজার টন কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্য নিয়ে কাজ করছে সংগঠনটি। পাশাপাশি যুব নেতৃত্ব, জলবায়ু কার্যক্রম ও টেকসই নগর উন্নয়নের মাধ্যমে সহনশীল শহর ও কমিউনিটি গড়ে তোলার উদ্যোগও চালিয়ে যাচ্ছে তারা।

ওয়ার্ল্ড লিংকআপ দীর্ঘদিন ধরে তরুণদের উন্নয়ন, আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধি এবং সামাজিক সচেতনতা তৈরিতে কাজ করছে। ওয়ার্ল্ড আরবান ফোরামের এই সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে নগর উন্নয়ন, জলবায়ু উদ্ভাবন ও টেকসই ব্যবস্থাপনায় নিজেদের উদ্যোগ তুলে ধরার সুযোগ পাবে সংগঠনটি।

এম/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর