শুক্রবার, ১৫ মে, ২০২৬, ঢাকা

অবসরে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার সরওয়ার, দায়িত্বে এস এন নজরুল

প্রকাশিত: ১৫ মে ২০২৬, ০২:৫১ এএম

শেয়ার করুন:

অবসরে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার সরওয়ার, দায়িত্বে এস এন নজরুল
মো. সরওয়ার ও এস এন নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার অবসরে গেছেন। সরকারি চাকরির মেয়াদ পূর্ণ হওয়ায় বৃহস্পতিবার রাতে তিনি দায়িত্ব হস্তান্তর করেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলামের কাছে।

নতুন দায়িত্ব পাওয়া এস এন নজরুল ইসলাম সমকালকে বলেন, মো. সরওয়ার নিয়ম অনুযায়ী অবসরে গেছেন। নতুন কমিশনার এখনো নিয়োগ না হওয়ায় জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


ডিএমপি সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর আবদুল গনি রোডে ডিএমপি সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়। তবে গত সপ্তাহে নজরুল ইসলামকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হলেও তিনি এখনো নতুন কর্মস্থলে যোগ দেননি।

এর আগে ২৬ মার্চ অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি) মো. সরওয়ারকে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়। পুলিশ সদর দপ্তরের প্রজ্ঞাপনে বলা হয়েছিল, নতুন কমিশনার নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

গত ২৫ ফেব্রুয়ারি ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেন তৎকালীন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ চলতি বছরের নভেম্বর পর্যন্ত ছিল।

বর্তমানে ডিএমপির কমিশনারের দায়িত্ব পাওয়া এস এন নজরুল ইসলাম ২০২৪ সালের ২৭ ডিসেম্বর ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব নেন।


বিজ্ঞাপন


এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর