শুক্রবার, ১৫ মে, ২০২৬, ঢাকা

গিটার নিয়ে গান গেয়ে অভিযানে পুলিশ, ৭ মাদকসেবী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ মে ২০২৬, ০১:০৩ এএম

শেয়ার করুন:

সোহরাওয়ার্দী উদ্যানে গান গেয়ে পুলিশের অভিযান, ৭ মাদকসেবী গ্রেফতার

রাজধানীর শাহবাগ থানাধীন সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানে অভিনব কৌশল অবলম্বন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহবাগ থানা পুলিশ। ছদ্মবেশে গান গাওয়ার আড়ালে অভিযান চালিয়ে মাদকসহ সাতজন মাদকসেবী ও মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. মামুনুর রহমান (২৪), মো. রানা (১৯), সজীব অধিকারী, মো. শহীদুল ইসলাম (৪২), মো. রাকিব হোসেন (১৯), মো. আল আমিন (১৯) ও মো. মাছুম ভূঁইয়া (২৪)।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১৪ মে) রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন এসব তথ্য জানান।

তিনি জানান, গত বুধবার রাতে শাহবাগ থানাধীন সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে ডিএমপির শাহবাগ থানা পুলিশ।

image

শাহবাগ থানার একটি বিশেষ টিম সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে মাদকসেবী ও কারবারিদের বিচরণ ঠেকাতে সাধারণ পোশাকে ছদ্মবেশ ধারণ করে। অভিযানের অংশ হিসেবে তারা গানের আসর বসানোর মতো কৌশল অবলম্বন করে। এতে মাদকসেবী ও ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের না পেয়ে সেখানে সমবেত হলে তাদের গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


পরে গ্রেফতার ব্যক্তিদের রমনা বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত) আদালতে পাঠানো হয়। আদালত তাদের বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দেন।

মাদক নির্মূলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এ ধরনের সৃজনশীল ও কঠোর অভিযান অব্যাহত থাকবে।

এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর