বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ঢাকা

জাতিসংঘের সাধারণ পরিষদে সভাপতি পদের নির্বাচনি প্রচারে পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ মে ২০২৬, ১২:৫৯ পিএম

শেয়ার করুন:

Khalilur

জাতিসংঘের সনদ সমুন্নত রেখে, সব সদস্য রাষ্ট্রের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে, স্বচ্ছ ও পূর্ণকালীন সভাপতি হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে আসন্ন নির্বাচনের প্রচারের অংশ হিসেবে দেওয়া বক্তব্যে ড. খলিল তার ছয়টি প্রতিশ্রুতি তুল ধরেন।

স্থানীয় সময় গতকাল বুধবার বিকেলে নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে, স্থানীয় সময় বেলা ১টায় এক অনানুষ্ঠানিক সেশনে তিনি মোট ছয়টি পরিকল্পনার কথা তুলে ধরেন। ৮১তম সাধারণ পরিষদের সেশনে সভাপতি নির্বাচনের প্রচারণা অংশ হিসেবে বিশ্বজুড়ে শান্তিরক্ষায় বাংলাদেশের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটি সামগ্রিক পদ্ধতির পক্ষে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।


বিজ্ঞাপন


এ ছাড়া, উন্নয়নশীল দেশগুলোর অর্থায়নের ঘাটতি, ঋণের টেকসইকরণ এবং চাহিদা পূরণের লক্ষ্য রেখে কাজ করার বিষয়টিও তুলে ধরেন ড. খলিলুর রহমান। তৃতীয় পয়েন্টে পররাষ্ট্রমন্ত্রী অঙ্গীকার করেন, তিনি সভাপতি নির্বাচিত হলে জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘ক্ষয়ক্ষতি’ তহবিল এগিয়ে নেওয়া এবং জীববৈচিত্র্য ও সামুদ্রিক বাস্তুতন্ত্র রক্ষায় কাজ করবেন।

তিনি রোহিঙ্গা সংকট নিয়ে তার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা উল্লেখ করে মানবাধিকার ব্যবস্থা সমুন্নত রাখা, মানবিক পরিসর রক্ষা করা এবং শরণার্থী ও বাস্তুচ্যুত ব্যক্তিদের সমর্থন করার ওপর জোর দেন। ডিজিটাল প্ল্যাটফর্মের বিচক্ষণ ও ন্যায়সংগত শাসনের প্রতি আহ্বান জানান এবং সবশেষ অংশে জাতিসংঘের সংস্কারে বিশেষ জোর দেন। সূচনা বক্তব্যের পরে প্রায় দুই ঘণ্টা টানা প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন প্রশ্নের জবাব দেন ড. খলিলুর রহমান।

এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর