ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের কিউআর কোড স্ক্যানে ব্যবহৃত কিআর কোড রিডার রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলের কাছে থেকে ফেরত চাইল নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (১৩ মে) OCV-SDI প্রকল্পের উপ-প্রকপ্ল পরিচালক মামুনুর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
ইতোমধ্যে এ সংক্রান্ত চিঠি কারা মহাপরিচালক, সকল রিটার্নিং কর্মকর্তা, সকল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সকল জেলা নির্বাচন কর্মকর্তাদের পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোটিংয়ের (OCV ও ICPV) কাজে ব্যবহারের জন্য সকল আঞ্চলিক/ নির্বাচন অফিসের মাধ্যমে কিউআর কোড রিডার সরবরাহ করা হয়। ওই নির্বাচনি কার্যক্রম শেষ হওয়ায় বিতরণকৃত কিউআর কোড রিডার আগামী ৩০ মে তারিখের মধ্যে প্রকল্প পরিচালক, OCV-SDI প্রকল্প, নির্বাচন কমিশন সচিবালয়ের এর নিকট ফেরত প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
জানা যায়, সারাদেশে মাঠ পর্যায়ে ২১৮টি কিউআর কোড পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
এমএইচএইচ/এএস




