সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সতর্কবার্তা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার ও সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে কটূক্তি, অপপ্রচার কিংবা আপত্তিকর পোস্ট করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
একই সঙ্গে এ ধরনের পোস্টদাতা শিক্ষকদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
বিজ্ঞাপন
প্রাথমিক শিক্ষা অধিদফতর মঙ্গলবার (১২ মে) এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।
নির্দেশনায় বলা হয়, দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিছু শিক্ষক সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার, সরকারি দফতর ও সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য, কটূক্তি ও অপপ্রচারমূলক পোস্ট করছেন বা সেগুলো শেয়ার করছেন। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
অধিদফতর জানায়, সরকারি প্রতিষ্ঠানের বেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগের প্রণীত ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯’ সব সরকারি কর্মচারীর জন্য বাধ্যতামূলকভাবে প্রযোজ্য।
এতে আরও বলা হয়, এ নির্দেশিকা লঙ্ঘন সরকারি চাকরি বিধির সুস্পষ্ট পরিপন্থি এবং সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা, ২০১৮ অনুযায়ী এটি অসদাচরণ হিসেবে গণ্য হবে।
বিজ্ঞাপন
এআরএম




