মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ঢাকা

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন যুগ্ম-সচিব হেলাল উদ্দিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ মে ২০২৬, ০৯:১০ পিএম

শেয়ার করুন:

PM
ফাইল ছবি

আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সংযুক্ত যুগ্ম-সচিব মোহাম্মদ হেলাল উদ্দিনকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 


বিজ্ঞাপন


প্রজ্ঞাপনে বলা হয়েছে, হেলাল উদ্দিন আগামী ১৮ মে’র মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হয়ে বদলি করা কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় আগামী ১৮ মে অপরাহ্নে বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর