নারী ও শিশু-নির্যাতন দমন আইনে দায়েরকৃত মামলার এক আসামির সঙ্গে একই মামলার ভুক্তভোগী নারীর বিয়ে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১২ মে) দুপুরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে এই বিয়ে অনুষ্ঠিত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কারা অধিদফতরের সহকারী কারা মহাপরিদর্শক (মিডিয়া) জান্নাত উল ফরহাদ।
বিজ্ঞাপন
তিনি জানান, নারী ও শিশু-নির্যাতন আইনে দায়ের একটি মামলার আসামি হিসেবে যাত্রাবাড়ী থানা থেকে কারাগারে আসেন বন্দি এম তরিকুল ইসলাম (২৬)। এই মামলার ভুক্তভোগী আসমা বেগমের (৩৫) সঙ্গেই তার বিয়ে সম্পন্ন হয়েছে।
আরও পড়ুন: কারাগারেই বিয়ে হলো আসামি ও বাদীর
জান্নাত উল ফরহাদ আরও বলেন, ‘ভুক্তভোগীর আইনজীবীর আবেদনের প্রেক্ষিতেই কারাগারে এই বিয়ের আয়োজন করা হয়। বিষয়টি আদালতে উঠলে বিচারক তাদের মধ্যে বিয়ে দেওয়ার আদেশ দেন।’
কারা কর্তৃপক্ষ সেই আদেশ মোতাবেক আজ সিনিয়র জেল সুপারের উপস্থিতিতে কাজী ডেকে ধর্মীয় রীতিতে বিয়ের রেজিস্ট্রি সম্পন্ন করেন।
বিজ্ঞাপন
এ সময় ভুক্তভোগী নারী ও বন্দি পুরুষটির পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
তরিকুল ও আসমা দুজনেই স্বামী-স্ত্রী হিসেবে নতুন জীবনে পদার্পণ করায় বেশ খুশি বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ। তাদের বিয়ের ওয়ালিমা কারাবন্দিদের মাঝে বিতরণ করা হয়।
এমআইকে/এমআই




