মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ঢাকা

ঈদ উপলক্ষে শপিংমল-দোকানপাট খোলা রাখার সময় আরও বাড়ল 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ মে ২০২৬, ০৭:১৩ পিএম

শেয়ার করুন:

Mall
ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারাদেশের মার্কেট, শপিংমল, বিপণিবিতান ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার সময় আরও বাড়িয়েছে সরকার। 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ (১২ মে) থেকে ঈদের দিন পর্যন্ত এসব প্রতিষ্ঠান রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদকে সামনে রেখে ক্রেতা-বিক্রেতাদের সুবিধার কথা বিবেচনা করে দোকানপাট খোলা রাখার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকার সারাদেশে মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশনা দিয়েছিল। তবে ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সেই সিদ্ধান্তে সাময়িক পরিবর্তন আনা হয়েছে।

দোকান মালিক সমিতি জানায়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের জানানো হয়েছে, ১২ মে থেকে ঈদুল আজহা পর্যন্ত দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।


বিজ্ঞাপন


তবে এ সময় কোনো ধরনের আলোকসজ্জা কিংবা অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার না করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এমআর/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর