মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ঢাকা

প্রধানমন্ত্রীর আগমনে সচল দোয়েল চত্বরের ফোয়ারা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ মে ২০২৬, ০১:৫৬ পিএম

শেয়ার করুন:

প্রধানমন্ত্রীর আগমনে সচল দোয়েল চত্বরের ফোয়ারা
প্রধানমন্ত্রীর আগমনে সচল দোয়েল চত্বরের ফোয়ারা

রাজধানীর গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী স্থান দোয়েল চত্বরে দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়েছিল পানির ফোয়ারা। নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাব ও বিভিন্ন কারিগরি সমস্যার কারণে বহুদিন ধরে এটি বন্ধ ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

মঙ্গলবার (১২ মে) প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে হঠাৎ করেই ফোয়ারাটি সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু হয়। কয়েকদিনের প্রস্তুতির পর মঙ্গলবার ফোয়ারাটি পুনরায় চালু করা হয়। এতে এলাকাজুড়ে নতুন প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।


বিজ্ঞাপন


3

দোয়েল চত্বরে আসা পথচারী মাহমুদূর রহমান বলেন, দীর্ঘদিন পর ফোয়ারাটি সচল হতে দেখে ভালো লাগছে। শুধু বিশেষ আয়োজনকে কেন্দ্র করে নয়, রাজধানীর সৌন্দর্য রক্ষায় এমন স্থাপনাগুলো নিয়মিত চালু রাখা উচিত।

রাজধানীর সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে দোয়েল চত্বরের এই ফোয়ারাটি বহু বছর ধরেই পরিচিত। সন্ধ্যার সময় পানির সঙ্গে আলোর ঝলকানিতে স্থানটি একসময় দর্শনার্থীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠত। দীর্ঘদিন বন্ধ থাকার পর সেটি আবার সচল হওয়ায় সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।


বিজ্ঞাপন


এম/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর