সোমবার, ১১ মে, ২০২৬, ঢাকা

নিজেদের ভুলত্রুটি চিহ্নিত করে উন্নতির আহ্বান আইজিপির

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ মে ২০২৬, ০৭:৫৫ পিএম

শেয়ার করুন:

নিজেদের ভুলত্রুটি চিহ্নিত করে উন্নতির আহ্বান আইজিপির
পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিনে পুলিশ সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পুলিশের আইজিপি আলী হোসেন ফকির উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন।

সোমবার (১১ মে) বিকেলে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


আইজিপি বলেন, পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত এ প্রতিযোগিতা আমরা সুন্দরভাবে সম্পন্ন করেছি। আমরা একটি ডিসিপ্লিনড ফোর্স, তবে আমাদের টাইমিং অনেক জায়গায় এলোমেলো হচ্ছে। যেহেতু আমাদের সংখ্যা বেড়েছে, তাই কোয়ালিটি কিছুটা কমে যাচ্ছে। এসব বিষয় আরও সুষ্ঠু ও সুন্দর সমন্বয়ের মাধ্যমে করা প্রয়োজন।

তিনি আরও বলেন, কিছু পর্যবেক্ষণ আছে। আমরা একটি সুন্দর দিন উপভোগ করেছি। তবে নিজেদের দুর্বলতাগুলো খুঁজে বের করে তা উন্নত করার চেষ্টা করতে হবে।

এরপর সভাপতির বক্তব্যে পুলিশের অতিরিক্ত আইজি ব্যারিস্টার জিল্লুর রহমান বলেন, আজ আমরা অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন করেছি। তবে কিছু ভুলত্রুটি হয়েছে। দুপুরের পর বৃষ্টির কারণে টাইমিং ম্যানেজমেন্টে কিছুটা হেরফের ঘটে। এ জন্য ক্রীড়া কমিটির সভাপতি হিসেবে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

এর আগে দৌড়, বালিশ পাসিং, বেলুন ফোটানোসহ যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কনস্টেবল থেকে শুরু করে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এসব খেলায় অংশ নেন। বিকেলজুড়ে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে নানা প্রতিযোগিতা চলে। এতে পুলিশ সদস্যদের পাশাপাশি তাঁদের স্ত্রী ও সন্তানরাও উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


এমআইকে/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর