রোববার, ১০ মে, ২০২৬, ঢাকা

রাজধানীতে ক্যাভার্ডভ্যান তল্লাশিতে মিলল ৮০ কেজি গাঁজা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ মে ২০২৬, ০৫:০৮ পিএম

শেয়ার করুন:

A
গাঁজাসহ গ্রেফতার আসামি ইব্রাহিম। ছবি- ঢাকা মেইল

রাজধানীর খিলক্ষেত এলাকায় একটি কাভার্ডভ্যান তল্লাশি করে ৮০ কেজি গাঁজা উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রমনা বিভাগ। এসময় এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

‎গ্রেফতারকৃত হলেন- মো. ইব্রাহিম। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের বাখরাবাদ এলাকার বাসিন্দা।

রোববার (১০ মে) সকালে ডিবি রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এসব তথ্য নিশ্চিত করেন।


বিজ্ঞাপন


‎তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৯ মে) সন্ধ্যায় খিলক্ষেতের কাঞ্চন ব্রিজ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি কাভার্ডভ্যান তল্লাশি করে খাকি রঙের কস্টেপ দিয়ে মোড়ানো ৪০টি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো খুলে প্রতিটিতে দুই কেজি করে মোট ৮০ কেজি গাঁজা পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ টাকা।

‎এডিসি নিয়াজ মেহেদী আরও জানান, এ ঘটনায় একটি অশোক লেল্যান্ড কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-ড-১২-৬৯২০। এছাড়া একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

‎একেএস/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর