রোববার, ১০ মে, ২০২৬, ঢাকা

বিয়ে অনুষ্ঠানে গিয়ে সবাইকে চমকে দিলেন প্রধানমন্ত্রী, আনন্দে ভাসছেন কনে

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ মে ২০২৬, ০৯:০৪ এএম

শেয়ার করুন:

বিয়ে অনুষ্ঠানে গিয়ে সবাইকে চমকে দিলেন প্রধানমন্ত্রী, আনন্দে ভাসছেন কনে
বিয়ে অনুষ্ঠানে সবাইকে চমকে দিলেন খোদ প্রধানমন্ত্রী

রাজনৈতিক ব্যস্ততার মাঝেও সাধারণ মানুষের আবেগ ও সামাজিক আয়োজনের প্রতি অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করলেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে শনিবার রাতে এক মানবিক ঘটনার সাক্ষী হলেন উপস্থিত সবাই।

শনিবার (০৯ মে) কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির দিনব্যাপী একটি পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দিনভর অনুষ্ঠানে সারাদেশ থেকে আসা নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি। 


বিজ্ঞাপন


জানা গেছে, কর্মসূচির মাঝেই খবর আসে একই মিলনায়তনে সন্ধ্যায় একটি বিয়ের অনুষ্ঠানের আয়োজন রয়েছে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই তিনি অতিথিদের অসুবিধার কথা চিন্তা করে দলীয় কর্মসূচি নির্ধারিত সময়ের আগেই শেষ করার নির্দেশ দেন।

অনুষ্ঠান শেষে তিনি ফিরে না গিয়ে সেই নবদম্পতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান। অবশ্য তখনও বর এসে পৌঁছাননি। পরে কনেকে সশরীরে উপস্থিত হয়ে শুভেচ্ছা ও শুভকামনা জানান তিনি।

প্রধানমন্ত্রীর এমন হঠাৎ উপস্থিত অতিথি এবং সাধারণ মানুষ বেশ মুগ্ধ হন। অনুষ্ঠানে উপস্থিত অনেকেই বলেন, একজন প্রধানমন্ত্রীর এমন বিনয় এবং সাধারণ মানুষের ব্যক্তিগত জীবনের প্রতি এই সম্মান প্রদর্শন তার দায়িত্বশীল ও মানবিক নেতৃত্বের এক উজ্জ্বল প্রতিফলন।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ছবি পোস্ট করে প্রধানমন্ত্রীর এমন দৃষ্টান্তের প্রশংসা করেন।


বিজ্ঞাপন


ভিডিওতে কনেকে নিজের মোবাইলে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা জানানোর মুহূর্ত শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে। বলছেন, জীবনের এই স্মৃতি কখনো ভুলবেন না।

বিইউ/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর