শুক্রবার, ৮ মে, ২০২৬, ঢাকা

ঢাকার পথে বৃষ্টির মরদেহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ মে ২০২৬, ০৮:০৫ এএম

শেয়ার করুন:

Bristy
নাহিদা বৃষ্টি / সংগৃহীত ছবি

ঢাকার পথে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহবাহী উড়োজাহাজ। বৃহস্পতিবার (৭ মে) রাতে অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহবাহী উড়োজাহাজ ঢাকার উদ্দেশে রওনা দেয়।

স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ট্যাম্পার একটি ফিউনারেল হোম থেকে বৃষ্টির কফিন অরল্যান্ডো বিমানবন্দরে নেওয়া হয়। পরে রাত ৮টা ৫০ মিনিটে ফ্লাইটটি যাত্রা শুরু করে। দুবাই হয়ে শনিবার (৯ মে) সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে মরদেহটি।


বিজ্ঞাপন


বিদায়ের আগে স্থানীয় একটি মসজিদে বৃষ্টির আত্মার মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করে মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা (মুনা)। সেখানে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। অশ্রুসিক্ত নয়নে তারা বৃষ্টিকে শেষ বিদায় জানান।

এর আগে, গত সোমবার (৪ মে) ফ্লোরিডায় নিহত আরেক বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহও ঢাকায় পৌঁছায়।

এদিকে, ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা নিহত দুই শিক্ষার্থী—জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার (৮ মে) বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে বাংলাদেশ সরকারের প্রতিনিধির হাতে সম্মানসূচক ডিগ্রি তুলে দেওয়া হবে। তাদের স্মরণে অনুষ্ঠানস্থলে দুটি চেয়ার খালি রাখা হবে বলেও জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী লিমন ও বৃষ্টি নিখোঁজ হন। পরে ২৪ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। কয়েকদিনের ফরেনসিক পরীক্ষার পর ৩০ এপ্রিল শনাক্ত করা হয় বৃষ্টির মরদেহ।


বিজ্ঞাপন


এ ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবুঘেরহকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্ত সংশ্লিষ্ট নথিতে বলা হয়েছে, ধারালো অস্ত্রের একাধিক আঘাতে লিমনকে হত্যা করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে দুটি পরিকল্পিত প্রথম-ডিগ্রি হত্যার অভিযোগ আনা হয়েছে।

/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর