শনিবার, ৯ মে, ২০২৬, ঢাকা

দেশে এলো লেবাননে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দিপালীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ মে ২০২৬, ০৬:০৫ এএম

শেয়ার করুন:

দেশে এলো লেবাননে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দিপালীর মরদেহ
লেবাননে নিহত বাংলাদেশি কর্মী দিপালী

মধ্যপ্রাচ্য যুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিদগ্ধ হয়ে লেবাননে নিহত বাংলাদেশি কর্মী দিপালীর মরদেহ দেশে পৌঁছেছে। বৃহস্পতিবার (৭ মে) রাত সাড়ে ১১টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম তার মরদেহ গ্রহণ করেন।

তিনি বলেন, বিমান সংকটের কারণে মধ্যপ্রাচ্যে সংঘাতে নিহতদের মরদেহ আনতে দেরি হয়েছে। তবে সরকার প্রবাসীদের নিরাপত্তা এবং তাদের সহায়তার জন্য কাজ করে যাচ্ছে। নিহত দীপালীর পরিবারকে বিশেষ সহায়তা ৫০ হাজারসহ ১৩ লাখ টাকা অনুদান দেয়া হচ্ছে প্রবাসী কল্যাণ থেকে। এটা শুধু জানাচ্ছি, আপনাদের অবগতির জন্য আর কোনো কিছুই দীপালীকে ফেরত আনবে না; সেটা আমরা বুঝি।


বিজ্ঞাপন


প্রবাসীদের পাশে থাকার কথা জানিয়ে শামা ওবায়েদ ইসলাম আরও বলেন, সরকারের পক্ষ থেকে প্রবাসীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরত্ব দেওয়া হচ্ছে।

এ সময় মধ্যপ্রাচ্যে নিহতদের তথ্য জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ইরান-ইসরাইল সংঘাতে এখন পর্যন্ত ৮ বাংলাদেশি নিহত হয়েছেন। এরমধ্যে মোট ৬ জনের মরদেহ দেশে আনা হয়েছে। আর সৌদি আরব এবং ইরাকে একজনকে দাফন করা হয়েছে।

জানা গেছে, পরিবারের দারিদ্র্য দূর করতে কিশোর বয়সেই লেবাননে যান দিপালী। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ঘরে বন্দিই থাকতে হত তাকে। তিনি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পূর্ব শালেপুর মুন্সিরচর গ্রামের বাসিন্দা।  গত ৮ এপ্রিল বৈরুতের হামরা এলাকায় নিয়োগকর্তার বাড়িতে ইসরাইলি বিমান হামলায় দিপালীসহ  নিয়োগকর্তার পরিবারের মোট সাতজন নিহত হন।


বিজ্ঞাপন


এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর