বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ঢাকা

সুপার স্পেশালাইজড হাসপাতালে চুরি: এবার সহকারী প্রকৌশলী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ মে ২০২৬, ০৯:৫২ পিএম

শেয়ার করুন:

Arrested Asst. Engr
গ্রেফতার সহকারী প্রকৌশলী মো. ইসমাইল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে (এসএসএইচ) মালামাল চুরির ঘটনায় প্রতিষ্ঠানটির সহকারী প্রকৌশলী মো. ইসমাইলকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) দুপুর ১২টার দিকে হাসপাতাল থেকে তাকে আটক করে শাহবাগ থানা পুলিশ।


বিজ্ঞাপন


এ বিষয়ে শাহবাগ থানার পরিদর্শক খোকন মিয়া (অপারেশন) বলেন, চুরির মামলায় বেলা ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়। আগামীকাল শুক্রবার (৮ মে) তাকে আদালতে প্রেরণ করা হবে।

এ নিয়ে এই ঘটনায় মোট চারজন ধরা পড়েছে।  এর আগে গত ২০ এপ্রিল গভীর রাতে সুপার স্পেশালাইজড হাসপাতালে বেজমেন্ট থেকে চুরির ঘটনা ঘটে।  একটি চক্র হাসপাতালের নির্মাণকাজের মালামাল লুট করে নিয়ে যায়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অন্তত ছয়টি পিকআপ ভ্যানে করে এসব সরঞ্জাম সরিয়ে নেওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গভীর রাতে হাসপাতালের নিরাপত্তা বলয় ডিঙিয়ে কার্টনে ভর্তি সরঞ্জাম পিকআপে তোলা হয়। হাসপাতালের এক কর্মকর্তা জানান, লুটপাটের মালামাল গুলশান কাঁচাবাজারে নিয়ে যাওয়া হয় বলে জানান পিকআপের চালক।

হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. সাইফুল্লাহ মুন্সী বলেছেন বলেন, ‘২০২৩ সালে প্রজেক্ট শেষ হয়ে যাওয়ার পর তখন হুন্দাই কোম্পানির অব্যবহৃত কিছু মালামাল ওরা রেখে যায়। নির্মাণকাজের কিছু ভাঙারি পর্যায়ের, যেমন—রড, ম্যাটালিক ও অ্যালুমিনিয়ামের কিছু জিনিসপত্র; যা তারা নিতে পারেনি। সেগুলো বেজমেন্টে স্টোরের মধ্যে ছিল। দেখতে পেলাম, এসব সামগ্রী কেউ কেউ অনুমতি ছাড়া নিয়ে গেছে।’

এ ঘটনায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক আবুল কালাম আজাদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটি চারটি পিকআপ ভ্যানে চুরির সত্যতা পায়।  এরপরে ২৩ এপ্রিল চুরি হওয়া মালামাল উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।  একইসঙ্গে আটক করা হয় তিনজনকে।  আটকদের মধ্যে উপসহকারী প্রকৌশলী মামুনুর রশীদ ও কম্পিউটার অপারেটর মো. মামুন ছিলেন।  আটক অপরজন গাড়িচালক মো. মাসুম বিল্লাহ।

গত ৩ মে রিমান্ড শেষে ওই তিন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তাদের জবানবন্দি রেকর্ড করেন।

এসএইচ/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর