বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ঢাকা

‘টিকেট কিংডমের সঙ্গে রাজ্জাক গ্রুপের কোনো সম্পর্ক নেই’

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭ মে ২০২৬, ০৭:৫৭ পিএম

শেয়ার করুন:

‘টিকেট কিংডমের সঙ্গে রাজ্জাক গ্রুপের কোনো সম্পর্ক নেই’

দেশের শিল্প প্রতিষ্ঠান ‘রাজ্জাক গ্রুপের’ বিরুদ্ধে ওঠা সাম্প্রতিক অভিযোগগুলোকে ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন করেছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (০৭ মে) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এই সম্মেলনে জানানো হয়, ‘টিকেট কিংডম’ এর সঙ্গে হাবিবুল ইসলাম বাবলুর কোনো ধরনের ব্যবসায়িক অংশীদারিত্ব বা আর্থিক লেনদেন নেই।


বিজ্ঞাপন


সংবাদ সম্মেলনে রাজ্জাক গ্রুপের হেড অব মার্কেটিং মো. গোলাম ফারুক বলেন, আইনজীবীর মাধ্যমে পাওয়া ট্রেড লাইসেন্স অনুযায়ী ‘টিকেট কিংডম’ প্রতিষ্ঠানের প্রকৃত মালিক হলেন মো. উমায়ের করিম ইফতি। এই প্রতিষ্ঠানের সঙ্গে রাজ্জাক গ্রুপ বা এর চেয়ারম্যান মো. হাবিবুল ইসলাম বাবলুর কোনো ধরনের ব্যবসায়িক অংশীদারিত্ব বা আর্থিক লেনদেন নেই।

এতে বলা হয়, গত ৫ মে ‘স্বপ্ন ট্যুর’ ও কয়েকটি ট্রাভেল এজেন্সি রাজ্জাক গ্রুপকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছে, তাকে ‘মিথ্যা ও বানোয়াট’ বলে উল্লেখ করা হয়। 

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, টিকেট কিংডমের যাবতীয় কাজের দায়ভার সম্পূর্ণভাবে ওই প্রতিষ্ঠানের এবং এর মালিকের নিজস্ব।

সংবাদ সম্মেলনে স্পষ্ট করা হয় যে, অভিযোগকারীদের সাথে রাজ্জাক গ্রুপের চেয়ারম্যানের কোনো প্রকার আর্থিক লেনদেন কখনোই ছিল না। ফলে তাদের অভিযোগটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।


বিজ্ঞাপন


রাজ্জাক গ্রুপ দাবি করেছে, একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করতে এবং ব্যবসায়িক ক্ষতি করার জন্য এই বিভ্রান্তি ছড়াচ্ছে। 

বিইউ/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর