বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ঢাকা

অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭৩ জন গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬ মে ২০২৬, ১১:১৬ পিএম

শেয়ার করুন:

অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭৩ জন গ্রেফতার
বিভিন্ন অপরাধে জড়িত ৭৩ জনকে গ্রেফতার। ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিভাগের আওতাধীন বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে চুরি, মাদক, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।


বিজ্ঞাপন


গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছেন তানিম রেজা, মো. রফিকুল ইসলাম, আলী আহম্মদ, মো. সাগর, আলামিন ফাঁহা, মো. আজিজুল ইসলাম, মো. মহিউদ্দিন আহমেদ, মো. জসিম, সাগর মল্লিক, জালাল উদ্দিন হিরা, মো. জাকির হোসেন, মো. হাসান খন্দকার, মো. রনি, মো. অনিক মুন্সি, মো. সাজ্জাদুল মোল্ল্যা, তারেক, সিয়াম, দিরাজ, মো. সোহেল, মো. জালাল, মো. রাসেল, মো. জাকির হোসেন, মো. রিংকু, জাহিদ, আব্দুল আউয়াল, মো. ইমামুল মিয়া, মো. বাচ্চু মোল্লা, মো. এনামুল হাসান, মো. টিপু মোল্লা, মো. মিজানুর রহমান, ফাইয়াজ বিন তারেক, মো. সুজন, মো. বিজয় ওরফে বিচ্ছু, মো. মাহমুদসহ আরও অনেকে।

অভিযানে তেজগাঁও থানায় ৯ জন, শেরেবাংলা নগর থানায় ১২ জন, হাতিরঝিল থানায় ১৪ জন, আদাবর থানায় ৫ জন, মোহাম্মদপুর থানায় ২১ জন এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ১২ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

এমআইকে/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর