বুধবার, ৬ মে, ২০২৬, ঢাকা

বৃহস্পতিবার ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাস রেজিস্ট্রেশন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ মে ২০২৬, ১২:৫৫ পিএম

শেয়ার করুন:

Fuel Pass
৫ ঘণ্টা ফুয়েল পাস রেজিস্ট্রেশন কার্যক্রম বন্ধ থাকবে। ছবি: সংগৃহীত

বিআরটিএ সার্ভার ও স্টোরেজের রক্ষণাবেক্ষণ (মেইনটেন্যান্স) কাজের জন্য বৃহস্পতিবার ৫ ঘণ্টা ফুয়েল পাস রেজিস্ট্রেশন কার্যক্রম বন্ধ থাকবে। 

বুধবার (৬ মে) বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-এর ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো হয়েছে, আগামী ৭ মে (বৃহস্পতিবার) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত বিআরটিএ সার্ভার ও স্টোরেজের রক্ষণাবেক্ষণ (মেইনটেন্যান্স) কাজ চলবে। এ সময় ফুয়েল পাসের অনলাইন রেজিস্ট্রেশন সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে। নির্ধারিত সময়ে সার্ভার আপগ্রেড ও প্রয়োজনীয় কারিগরি কাজ সম্পন্ন করা হবে। ফলে এই সময়ের মধ্যে নতুন করে ফুয়েল পাসের আবেদন বা রেজিস্ট্রেশন করা যাবে না।

সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্টদের কাছে দুঃখ প্রকাশ করেছে। 

এমআর/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর