মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ঢাকা

ক্ষমতার পালাবদলে পুশ-ইন ঘটলে পাল্টা ব্যবস্থা নেবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ মে ২০২৬, ০২:০৪ পিএম

শেয়ার করুন:

Khalilur RFahman
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলে ‘পুশ-ইন’ (অবৈধভাবে মানুষ ঠেলে দেওয়া) সংক্রান্ত কোনো ঘটনা ঘটলে বাংলাদেশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।


বিজ্ঞাপন


তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে ক্ষমতার পরিবর্তনের পর যদি কোনো ধরনের পুশ-ইনের ঘটনা ঘটে, তবে ঢাকা তার পাল্টা ব্যবস্থা নিতে দ্বিধা করবে না।’

এ সময় ড. খলিলুর রহমান আরও জানান, চীন ও ভারতের প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ প্রতিশ্রুতি রয়েছে। বর্তমানে দুই দেশের প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময় ও শিডিউল মিলিয়ে সফরের বিস্তারিত পরিকল্পনা নিয়ে কাজ চলছে।

পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, জুন মাসে বন্ধু দেশ চীন অথবা ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে অন্যতম প্রধান গুরুত্ব পাবে তিস্তা মহাপরিকল্পনা। এর বাস্তবায়ন নিয়ে প্রধানমন্ত্রীর দৃঢ় অঙ্গীকার রয়েছে এবং চীন সফরে এই বিষয়টি বিস্তারিত আলোচনায় আসবে বলে জানান তিনি।


বিজ্ঞাপন


এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর