রাজধানীর মগবাজার মোড় থেকে কাকরাইল পর্যন্ত ফুটপাত ও রাস্তার উপর বসা সকল অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
সোমবার (৪ মে) ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে এই মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
অভিযানে রোডটির অবৈধ স্থাপনা সরিয়ে দিয়ে ফুটপাত এবং রাস্তা জনসাধারণের চলাচলের জন্য অবমুক্ত করা হয়।
বিজ্ঞাপন

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, জনস্বার্থে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এ অভিযান অব্যাহত থাকবে।
ডিএসসিসি জানায়, তারা বেশ কয়েকদিন ধরেই হকারদের তালিকা করে ডিজিটাল পরিচয়পত্র হস্তান্তর কার্যক্রম চলমান রেখেছে। সোমবারও কিছু হকারকে পরিচয়পত্র হস্তান্তর করা হয়েছে।
ডিএসসিসি আরও জানায়, করপোরেশন কর্তৃক এই পরিচয়পত্র ও নির্ধারিত জায়গা এবং নিদিষ্ট সময়ে ব্যবসা চালাতে পারবেন। এর বাইরে কাউকে ব্যবসা করতে দেওয়া হবে না।

অবৈধ স্থাপনা সরিয়ে ভূতের গলির প্রস্তাবিত কমিউনিটি সেন্টারের জায়গা ঠিকাদারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে আজ ডিএসসিসি ১৬ নম্বর ওয়ার্ডস্থ ভূতের গলিতে প্রস্তাবিত কমিউনিটি সেন্টারের জায়গা থেকে মাইকিং করে সকল অবৈধ দোকানপাট ও স্থাপনা সরিয়ে দেওয়া হয়।
একই সঙ্গে কমিউনিটি সেন্টার নির্মাণের জন্য জায়গাটি ঠিকাদারকে বুঝিয়ে বুঝিয়ে দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের নেতৃত্বে এই কার্যক্রম পরিচালিত হয়।
এএম/এএইচ




