সোমবার, ৪ মে, ২০২৬, ঢাকা

এনআইডি সেবা সহজ করতে এআই ব্যবহার করতে চান নতুন ডিজি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ মে ২০২৬, ০৬:০৪ পিএম

শেয়ার করুন:

এনআইডি সেবা সহজ করতে এআই ব্যবহার করতে চান নতুন ডিজি
এনআইডি সেবা সহজ করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যুক্ত করার পরিকল্পনা। ছবি: সংগৃহীত

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে দিতে ও সহজ করতে এ সেবার সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যুক্ত করার পরিকল্পনা রয়েছে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের নতুন মহাপরিচালক আবুল হাসনাত মুহাম্মদ আনোয়ার পাশার।

সোমবার (৪ মে) যোগদানের পর তিনি এনআইডি অনুবিভাগের কর্মকর্তাদের কক্ষ পরিদর্শনসহ সেবা নিতে আসা নাগরিকদের কথা শোনেন এবং নাগরিকদের ভোগান্তি কমাতে এআই ব্যবহারের কথা আলোচনা করেন।


বিজ্ঞাপন


এ বিষয়ে জানতে চাইলে আবুল হাসনাত মুহাম্মদ আনোয়ার পাশা ঢাকা মেইলকে বলেন, এনআইডি সেবা সহজ করার জন্য এবং নাগরিকদের যেন সেবা নিতে অফিসে আসতে না হয়, সে জন্য প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে। বর্তমান প্রযুক্তি মানেই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। আমি আজ মাত্র যোগদান করেছি; পর্যায়ক্রমে আলোচনার মাধ্যমে এসব বাস্তবায়ন করা হবে।

এর আগে গত ২৬ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে আবুল হাসনাত মুহাম্মদ আনোয়ার পাশাকে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকের দায়িত্ব প্রদান করে। আজ তিনি মহাপরিচালক হিসেবে যোগদান করেন।

এমএইচএইচ/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর