সোমবার, ৪ মে, ২০২৬, ঢাকা

সিটিটিসি প্রধানের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সাক্ষাৎ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪ মে ২০২৬, ০৫:৫১ পিএম

শেয়ার করুন:

AHC

চার্জ দ্যা এ্যাফেয়ার্স অস্ট্রেলিয়ান হাইকমিশন ক্লিনটন পবকে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটি পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি সিটিটিসি প্রধান মো. মাসুদ করিম এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সোমবার (৪ মে) সকালে সিটিটিসির কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন।


বিজ্ঞাপন


ডিএমপি জানায়, সাক্ষাৎকালে উভয় পক্ষ সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে পারস্পরিক সহযোগিতা জোরদার, তথ্য বিনিময়, সক্ষমতা বৃদ্ধি এবং যৌথ কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন। এ ছাড়াও সাক্ষাৎকালে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, উদীয়মান হুমকি এবং সেগুলো মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। ক্লিনটন পবকে বাংলাদেশ পুলিশ ও সিটিটিসির সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ প্রদানের আগ্রহ প্রকাশ করেন।

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রেক্ষিতে এই বৈঠক দ্বিপাক্ষিক সহযোগিতা আরো সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করা হয়। উভয় পক্ষ ভবিষ্যতে সন্ত্রাসবিরোধী কার্যক্রমে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এমআইকে/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর