সোমবার, ৪ মে, ২০২৬, ঢাকা

পুলিশের ওপর হামলা করে শীর্ষ মাদক কারবারিকে ছিনতাই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ মে ২০২৬, ০৩:৩০ পিএম

শেয়ার করুন:

Mohammadpur pcchi raja
ছিনিয়ে নেওয়া ১২ মামলার আসামি ও শীর্ষ মাদক কারবারি বাদশা ওরফে পিচ্চি রাজা। ছবি: ঢাকা মেইল

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় পুলিশের চেকপোস্ট থেকে জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিলো অন্য মাদক ব্যবসায়ী চক্রের সদস্যরা। এ সময় পুলিশের ওপর হামলা করে পুলিশ সদস্যদের হেনস্তা করা হয়। এ ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত হয়নি। তবে, এ ঘটনায় সাদ্দাম নামে এক যুবক আহত হয়।

রোববার (৩ মে) দিবাগত রাতে মোহাম্মদপুরের বিজলি মহল্লা এলাকায় পুলিশের চেকপোস্টে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


মোহাম্মদপুর থানা সূত্রে জানা গেছে, বর্তমান সময়ে জেনেভা ক্যাম্পের মাদক কারবার নিয়ন্ত্রণকারীদের তিনজনের একজন পিচ্চি রাজা। যার আসল নাম বাদশা ওরফে রাজা ওরফে পিচ্চি রাজা। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় হত্যা, হত্যাচেষ্টা, বিস্ফোরক ও মাদক নিয়ন্ত্রণ আইনে ১২ টিরও বেশি মামলা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদপুর থানার এসআই সাইফুল হাসান ও তার টিম বিজলি মহল্লা এলাকায় চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। এই সময়ে মোটরসাইকেল দিয়ে কয়েকজন যুবক সন্দেহজনকভাবে ঘুরাফেরা করছিলো। তাদের সন্দেহ হওয়ায় মোটরসাইকেলকে দাঁড় করান এসআই সাইফুল। এ সময় ওই মোটরসাইকেলে আরোহী আরেক যুবক ফোনে বিষয়টি জেনেভা ক্যাম্পে জানিয়ে দেয়। তাদরকে আটক করা হয়েছে এমন খবর পেয়ে ক্যাম্প থেকে ৫০ থেকে ৬০ জনের একটি দল এসে পুলিশের ওপর হামলা করে আটক করা যুবকদের ছিনিয়ে নেয়। এসময় স্থানীয় কয়েকজন বাসিন্দা পুলিশের পক্ষ নিয়ে কথা বলায় তাদের ওপর জেনেভা ক্যাম্পের লোকজন হামলা করে। পুলিশের ওপর হামলা করে ছিনিয়ে নেওয়া যুবকদের মধ্যে জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি রাজা ওরফে পিচ্চি রাজা ছিলো।

এ ঘটনায় মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল হাসান বলেন, গতকাল রাতে জহুরি মহল্লায় 'কিলো' সাইনে দায়িত্ব পালন করছিলাম। এসময় একটি মোটরসাইকেলে তিনজন ঘোরাঘুরি করছিলো। তাদের আটক করলে জেনেভা ক্যাম্প থেকে একদল লোক এসে আমাকে হেনস্তা করার চেষ্টা করে। এসময় পাশে থাকা স্থানীয় কয়েকজন যুবক এগিয়ে আসলে তাদের ওপর হামলা চালানো হয়। এই সময় আমি সহযোগিতার জন্য পাশের এলাকায় দায়িত্বরত অন্য টিমের সহযোগিতা চাই। তারা এগিয়ে আসলে সবাই দৌড়ে পালিয়ে যায়। বিষয়টি তাৎক্ষণিক উর্ধতন কর্মকর্তাদের জানিয়েছি।


বিজ্ঞাপন


পুলিশের ওপর হামলা করে শীর্ষ মাদক কারবারিকে ছিনিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, ‘মোটরসাইকেলে করে তিন যুবক সন্দেহ জনকভাবে ঘোরাঘুরি করছিলো। তখন তাদের আটক করা হয়। এই তথ্য ক্যাম্পে জানাজানি হলে এক দল লোক এসে আটককৃতদের ছিনিয়ে নিয়ে যায়। পরে আমরা জানতে পেরেছি আটক তিন জনের মধ্যে একজন ছিলেন জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক কারবারি পিচ্চি রাজা। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

একেএস/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর