সোমবার, ৪ মে, ২০২৬, ঢাকা

প্রতি মাসের প্রথম শনিবার ‘পরিচ্ছন্নতা দিবস’ পালনের ঘোষণা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪ মে ২০২৬, ০২:১৭ পিএম

শেয়ার করুন:

dscc DHAKAMAIL
নগরভবন অডিটোরিয়াম এডিস মশাবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে মতবিনিময় সভা। ছবি: ঢাকা মেইল

‎প্রতি মাসের প্রথম শনিবার 'পরিচ্ছন্নতা দিবস' পালনের ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

‎সোমবার (৪ মে) নগরভবন অডিটোরিয়াম এডিস মশাবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে এক মতবিনিময় সভায় ঘোষণা দেন।


বিজ্ঞাপন


‎ডিএসসিসি প্রশাসক বলেন, ‘আমরা মাসে একদিন পরিস্কার পরিচ্ছন্নতা দিবস পালন করবো। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালসহ সব জায়গায় সবাই মিলে যদি কাজটা করতে পারি তাহলে ভালো রিজাল্ট দেবে।’

দিবসটি পালনে সবার সহযোগীতা চেয়ে তিনি বলেন, ‘ওইদিন আমরা চিরুনি অভিযান চালাবো।’

‎যেহেতু প্রথম শনিবার চলে গেছে সেহেতু চলতি মাসে ৯ তারিখ এই দিবস পালন করা হবে বলেও জানান তিনি।


বিজ্ঞাপন


‎বিভিন্ন উদ্যোগের কথা জানিয়ে আবদুস সালাম আরও বলেন, এবার ঢাকাবাসীকে কিছুটা হলেও ডেঙ্গু থেকে রেহাই দিতে পারবো।

‎এসময় ঢাকার খালগুলো দখলমুক্ত করতে এক বছর সময় চান প্রশাসক।

‎তিনি বলেন, ‘এক-দুই মাসে খালগুলো একটা পর্যায়ে আনা কঠিন। আমি যদি থাকি তাহলে এক বছরে খালগুলো একটা পর্যায়ে আনবো ইনশাআল্লাহ।’

‎ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় সংশ্লিষ্ট সেবা সংস্থাগুলোর প্রতিনিধিরা মতবিনিময় করেন।

‎এএম/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর