সোমবার, ৪ মে, ২০২৬, ঢাকা

বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ মে ২০২৬, ০১:৩১ পিএম

শেয়ার করুন:

India bangladesh
পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। ছবি: সংগৃহীত

বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে ভারত ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী বলে পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

সোমবার (৪ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে এ কথা জানান তিনি।


বিজ্ঞাপন


এ সময় প্রণয় ভার্মা ভারত-বাংলাদেশ সম্পর্ককে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ধারাবাহিক সহযোগিতার জন্য পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান।

উভয় দেশের নতুন সক্ষমতা ও নতুন আকাঙ্ক্ষা দ্বারা চালিত হওয়া দ্বিপাক্ষিক সম্পর্কের চলমান অগ্রগতি সংক্ষেপে পর্যালোচনা করেন তারা। এ সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেন উভয় পক্ষ।

ভারতীয় হাইকমিশনার দুই দেশের জাতীয় উন্নয়নের অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং পারস্পরিক স্বার্থ ও লাভের ভিত্তিতে জনকল্যাণমুখী সহযোগিতার ধারা অব্যাহত রাখার ওপর জোর দেন।


বিজ্ঞাপন


পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই দেশের সম্পর্ক উন্নয়নে প্রণয় ভার্মার অবদানের প্রশংসা করেন এবং তার পরবর্তী কর্মজীবনের সাফল্য কামনা করেন।

এসএইচ/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর