সোমবার, ৪ মে, ২০২৬, ঢাকা

বনানীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ মে ২০২৬, ০৬:০৫ এএম

শেয়ার করুন:

উল্টো পথে আসা ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজশিক্ষার্থীর
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ।

রাজধানীর বনানী এলাকার সেতুভবনের পাশে বিআরটিএ ভবনের সামনে সড়কে বাসের চাপায় শাহাদাত (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালক বাপ্পি (৩০)।

রোববার (৩ মে) বিকেল আনুমানিক ৫টার দিকে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


ঘটনার সত্যতা নিশ্চিত করে বনানী থানার উপপরিদর্শক (এসআই) আবু রায়হান জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, আহত যুবক রাইড শেয়ারিং সেবা পাঠাও’র চালক বলে জানা গেছে। তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নিহত যুবকের নাম শাহাদাত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ।

/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর