রোববার, ৩ মে, ২০২৬, ঢাকা

নুসরাতের মনোনয়ন বৈধ ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ মে ২০২৬, ০৮:৫৩ পিএম

শেয়ার করুন:

নির্বাচনকালে দায়িত্ব থেকে নিষ্ক্রিয় থাকার ঘোষণা এনসিপি নেত্রী নুসরাতের
নুসরাত তাবাসসুম।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুসের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (০৩ মে) সংরক্ষিত নারী আসনের রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।


বিজ্ঞাপন


এতে উল্লেখ করা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে প্রার্থী মোছা. নুসরাত তাবাসসুম জ্যোতি হাইকোর্ট বিভাগে রিট দায়ের করেন। হাইকোর্ট বিভাগ ২৭ এপ্রিল আদেশে প্রার্থী মোছা. নুসরাত তাবাসসুম জ্যোতি-এর মনোনয়নপত্র আদালতের আদেশ প্রাপ্তির ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে গ্রহণপূর্বক বাছাইয়ের নির্দেশনা থাকায় ০২ মে বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়।

জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪ এর ধারা ১০ এর উপধারা (৮) অনুসারে বৈধভাবে মনোনীত প্রার্থী মোছা. নুসরাত তাবাসসুম জ্যোতি এর নামের তালিকা প্রকাশ করা হলো।

এমএইচএইচ/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর