রোববার, ৩ মে, ২০২৬, ঢাকা

জ্বালানি পরিস্থিতি নিয়ে সংসদীয় বিশেষ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ মে ২০২৬, ০৫:৪৮ পিএম

শেয়ার করুন:

sangsad
সংসদ ভবনে এই সভা অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

দেশের সাম্প্রতিক জ্বালানি পরিস্থিতি পর্যালোচনা এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণের লক্ষ্যে গঠিত সংসদীয় বিশেষ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ মে) জাতীয় সংসদ ভবনে এই সভা অনুষ্ঠিত হয়। বিদ্যু ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এই তথ্য জানিয়েছেন।


বিজ্ঞাপন


সভায় দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান সরবরাহব্যবস্থা, আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য পরিস্থিতি এবং ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন কমিটির সভাপতি এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ (সিরাজগঞ্জ-২); প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত (যশোর-৩); এ.বি.এম আশরাফ উদ্দিন (নিজান) (লক্ষ্মীপুর-৪); মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু (শরীয়তপুর-৩), মঈনুল ইসলাম খান (মানিকগঞ্জ-২); মো. নুরুল ইসলাম, (চাঁপাইনবাবগঞ্জ-৩), মো. আব্দুল বাতেন (ঢাকা-১৬), আবুল হাসনাত আব্দুল্লাহ (কুমিল্লা-৪), মুফতি আবুল হাসান (সিলেট-৫)।

আরও পড়ুন

জ্বালানি সংকট সমাধানে ৩০ দিনের মধ্যে সুপারিশ দেবে সংসদের বিশেষ কমিটি

এর আগে গত ২৬ এপ্রিল মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রভাবে দেশে তৈরি হওয়া জ্বালানি সংকটের জন্য ১০ সদস্যের কমিটি জাতীয় সংসদে পাস হয়। এ কমিটির মেয়াদ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে ৩০ দিন বলে জানানো হয়।


বিজ্ঞাপন


এর আগে গত ২৩ এপ্রিল ইরান যুদ্ধকে কেন্দ্র করে দেশের ভেতরে তৈরি হওয়া জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটি গঠনের জাতীয় সংসদে প্রস্তাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কমিটিতে সরকারি দলের পক্ষ থেকে পাঁচজন এবং বিরোধ দল থেকে পাঁচজন সদস্য রাখা হয়।

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর