রোববার, ৩ মে, ২০২৬, ঢাকা

ডিএনসিসিতে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন বিষয়ে এ্যাডভোকেসি সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ মে ২০২৬, ০৫:৪২ পিএম

শেয়ার করুন:

ডিএনসিসিতে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন বিষয়ে এ্যাডভোকেসি সভা

জাতীয় জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে একটি এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ মে) গুলশান-০২ এলাকায় নগর ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এবং ইমাম প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিনিধিসহ ইমাম, পুরোহিত ও পাদ্রীগণ অংশগ্রহণ করেন।


বিজ্ঞাপন


ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়, সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় ১২ এপ্রিল ২০২৬ থেকে ডিএনসিসি এলাকায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য হাম-রুবেলা টিকাদান কার্যক্রম চলমান রয়েছে। ক্যাম্পেইনের কার্যক্রম আরও গতিশীল ও জনসম্পৃক্ত করতে এই সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী। সভায় টিকাদান কর্মসূচির সময়সূচি, গুরুত্ব এবং টিকাদান কেন্দ্রসমূহ সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়।

অংশগ্রহণকারী ধর্মীয় নেতৃবৃন্দ টিকাদান কর্মসূচির পক্ষে ইতিবাচক বার্তা প্রচার, অপপ্রচার ও ভ্রান্ত ধারণা প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বক্তারা ধর্মীয় নেতৃবৃন্দের সহযোগিতায় চলমান হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফল হবে এবং সকল শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন। 
 
এএইচ/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর