রোববার, ৩ মে, ২০২৬, ঢাকা

গুলশান-বনানীতে গ্যাস সরবরাহ বন্ধ, তিতাসের দুঃখপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ মে ২০২৬, ০৪:০৩ পিএম

শেয়ার করুন:

গুলশান-বনানীতে গ্যাস সরবরাহ বন্ধ, তিতাসের দুঃখপ্রকাশ
গুলশান-বনানীতে গ্যাস সরবরাহ বন্ধ, তিতাসের দুঃখপ্রকাশ

রাজধানীর গুলশান-বাড্ডা লিংক রোডে ঢাকা ওয়াসার কাজের সময় গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় সংশ্লিষ্ট এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এতে সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে বিতরণ সংস্থা তিতাস গ্যাস কর্তৃপক্ষ। 

রোববার (০৩ মে) বিতরণ সংস্থাটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 


বিজ্ঞাপন


তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, পাইপলাইনে লিকেজ দেখা দেওয়ায় জানমালের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে দ্রুত ভালভ বন্ধ করে মেরামত কাজ শুরু করা হয়েছে।

এর ফলে গুলশান, বনানী, বারিধারা এবং আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

এ সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।


বিজ্ঞাপন


এমআর/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর