রোববার, ৩ মে, ২০২৬, ঢাকা

প্রাথমিক শিক্ষা অধিদফতরে আগুনের ঘটনায় গ্রেফতার ৩

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২ মে ২০২৬, ১০:২৭ পিএম

শেয়ার করুন:

প্রাথমিক শিক্ষা অধিদফতরে আগুনের ঘটনায় গ্রেফতার ৩

প্রাথমিক শিক্ষা অধিদফতরের স্টোর রুমে আগুন লাগানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে  তিনজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেফতাররা হলেন- আসমাউল ইসলাম (৩০), জিন্নাত আলী বিশ্বাস (৫৫) ও হুমায়ুন কবির খান (৫৯)। 

মিরপুর মডেল থানা সূত্র জানায়, শুক্রবার রাতে মিরপুর-২ এলাকায় প্রাথমিক শিক্ষা অধিদফতরের দ্বিতীয় তলার স্টোর রুমে আগুন লাগানো হয়। এ ঘটনায় ৭৩৫টি ল্যাপটপের মধ্যে ৪৫০টি ভালো অবস্থায়, ৩৩টি আংশিক ক্ষতিগ্রস্ত, ২৯টি অধিক মাত্রায় ক্ষতিগ্রস্ত এবং ১৪০টি সম্পূর্ণ পোড়া অবস্থায় পাওয়া যায়। বাকি ৮৩টি ল্যাপটপ পাওয়া যায়নি। এ ঘটনায় মিরপুর মডেল থানার একটি নিয়মিত মামলা হয়।


বিজ্ঞাপন


পুলিশ জানায়,  শনিবার ভোরে এ ঘটনার সঙ্গে জড়িত শিক্ষা অধিদফতরে কর্মরত পরিচ্ছন্নতাকর্মী (মাস্টার রোল) আসমাউল ইসলামকে মিরপুর-২ নম্বর এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত থেকে নিজে ওই ভবনের স্টোর রুমে আগুন লাগানোর কথা স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার বিকেলে ঘটনার সঙ্গে  জড়িত জিন্নাত আলী বিশ্বাস (৫৫) ও হুমায়ুন কবির খানকে (৫৯)  গ্রেফতার করা হয়।   

গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমআইকে/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর