শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

গুলিস্তানে জুতার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ মে ২০২৬, ০৬:৪৮ পিএম

শেয়ার করুন:

agun
মূল ছবিতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়। ইনসেটের ছবিতে আগুনে জ্বলছে জুতার গোডাউন

রাজধানীর গুলিস্তানে জুতার গোডাউনে লাগা আগুন নিভেছে। শনিবার (২ মে) সন্ধ্যা ৬টার দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম। 


বিজ্ঞাপন


তিনি জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুর্ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আধ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এর আগে বিকেল ৫টা ২৭ মিনিটে গুলিস্তানের বিআরটিসি বাস কাউন্টারের পাশে একটি পাঁচতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড ঘটেছে বলে খবর পায় ফায়ার সার্ভিস। সেখানে জুতার গোডাউন রয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেদ বিন খালেদ।


বিজ্ঞাপন


তিনি জানান, বিকেল ৫টা ২৭ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর তিনটি ইউনিট ঘটনাস্থলে দ্রুত পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর